৪১ তম এডিসি দিবস উদযাপন উদযাপন প্রদেশ কংগ্রেস ভবনে

অনলাইন ডেস্ক, ২৩ আগস্ট, ২০২৫: : শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে ৪১ তম এডিসি দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।

তিনি বলেন, ১৯৮৪ সালের ২৩ আগস্ট ভারতের সংবিধানের ৪৯ তম সংশোধনী পাস করার মধ্য দিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী গঠন করেছিলেন ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ।

যা ভারতের ত্রিপুরা রাজ্যের উপজাতি অধ্যুষিত অঞ্চলগুলিকে পরিচালনা করে। এটি ভারতীয় সংবিধানের ষষ্ঠ তফসিলের অধীনে একটি সাংবিধানিক সংস্থা।

শনিবার ৪১ তম ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ দিবস উদযাপন উপলক্ষে কংগ্রেস ভবনে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

তিনি আরো বলেন, রাজ্যে আদিবাসীদের উন্নয়নে একমাত্র কংগ্রেসে দলই কাজ করছে। বর্তমান এডিসি প্রশাসন ও অন্যান্য রাজনৈতিক দল কেউই উপজাতিদের উন্নয়নে কোন সময় কিছু করেনি।

বিজেপি সরকার রাজ্যে গঠিত হওয়ার পর থেকে ১১ বছরেও এডিসির হাতে অধিক ক্ষমতা প্রদান প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি, বরং এই বিষয় নিয়ে রাজনীতি করে চলেছে তারা।

Leave a Comment