উদয়পুরে সেবা কে রঙ, রাষ্ট্র কে সঙ শীর্ষক অনুষ্ঠান

অনলাইন ডেস্ক, ১৪ অক্টোবর, ২০২৬: গোমতী জেলা প্রশাসনের উদ্যোগে আজ গোমতী জেলাভিত্তিক সেবা সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে মাতাবাড়িতে অনুষ্ঠিত হয় সেবা কে রঙ, রাষ্ট্র কে সঙ শীর্ষক অনুষ্ঠান। অনুষ্ঠানের উদ্বোধন করে গোমতী জিলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সেবামূলক কর্মসূচিগুলি সম্পর্কে মানুষকে অবগত করার লক্ষ্যেই একমাসব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা যেন তৃণমূল স্তরে পৌঁছায় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিল্পী দাস, মাতাবাড়ি ব্লকের বিডিও অরিজিৎ পাল প্রমুখ। সভাধিপতি সহ অন্যান্য অতিথিগণ রঙ্গোলি অঙ্কনে অংশগ্রহণ করেন অন্যান্য শিল্পীদের সঙ্গে। অতিথিগণ সেবা কে রঙ, রাষ্ট্র কে সঙ কর্মসূচির তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন।

Leave a Comment