অনলাইন ডেস্ক, ২৪ আগস্ট, ২০২৫।২ যুবকের সাহসের কারণে মৃত্যুর মুখ থেকে বেঁচে গেলেন ৫২ বছরের এক মহিলা! আর এই ঘটনা ঘটে মেলাঘর কলম ক্ষেত গোমতী নদীতে!! ।
ঘটনার বিবরণে জানা যায় মেলাঘর চর এলাকার দুলু মিয়ার স্ত্রী ফিরোজা বেগম যার বয়স ৫২ গতকাল রাত্র তিনটার দিকে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যান।
ওসকালে ঘুম থেকে উঠে বাড়ির লোকজন তাকে না পেয়ে, বিভিন্ন জায়গা খোঁজাখুঁজি করার পর, অবশেষে মেলাঘর কলম ক্ষেত গোমতী নদীতে উদ্ধার করে দুই যুবক।
যুবক দুজন নদীর ওপার থেকে প্রথমে লক্ষ্য করে ওই মহিলা শরীরের বেশিরভাগ অংশ জলের উপরে, এবং দুহাত উপর দিয়ে নাড়াচাড়া করছে। ঘটনাটি দেখে দুই যুবক নদীতে নেমে সাঁতরে এপারে এসে তাকে উদ্ধার করেই নদীর ধারে নিয়ে আসে।
এই মহিলার নিখোঁজ হয়েছে এ নিয়ে খবর পরিবেশন করা হয়, আর খবরের মোবাইল স্ক্রিনে ওই মহিলার বাড়ির নাম্বার সংগ্রহ করে মহিলার বাড়িতে ফোন করলে, তড়িঘড়ি এসে তারা মহিলাকে বাড়িতে নিয়ে যান।
নদীতে ঝাঁপ দেওয়া মহিলাকে প্রশ্ন করা হলে, তিনি বলেন, কে যেন তাকে নদীতে ফেলে দিয়েছে। কিন্তু খবর নিয়ে জানা যায়, তিনি আগেও কয়েকবার নদীতে ঝাঁপ দিয়েছেন, মৃত্যুর জন্য।
আবার কিছুটা তিনি মানসিক রোগী,সবকিছু মিলিয়ে উদ্ধার করা ওই দুই সাহসী যুবককে অবশ্যই প্রশংসা করতে হয়।








