অনলাইন ডেস্ক, ১৪ অক্টোবর, ২০২৬: সেবা সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে আজ জিরানীয়া মহকুমার খুমলুং পার্কে ‘সেবা কে রং, রাষ্ট্র কে সঙ্গ’ (রঙ্গোলি রাষ্ট্র) কর্মসূচি অনুষ্ঠিত হয়। পশ্চিম জেলার মূল অনুষ্ঠানটি এদিন খুমলুং পার্কে আয়োজিত হয়। এ উপলক্ষ্যে পার্ক প্রাঙ্গণে বিশাল রঙ্গোলি অঙ্কন করা হয়, যেখানে নান্দনিক শিল্পকর্মের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ফ্ল্যাগশিপ প্রকল্পের নাম ও ভাবনা তুলে ধরা হয়। রঙ্গোলির মাধ্যমে সরকারি উন্নয়নমূলক উদ্যোগ এবং জনকল্যাণমূলক প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির প্রয়াস নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল। বক্তব্য রাখতে গিয়ে তিনি
বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ উন্নয়নের পথে দ্রুত এগিয়ে চলেছে। ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প গ্রহণ করেছে। সমাজের অন্তিম স্তরে বসবাসকারী প্রতিটি মানুষ যাতে এই প্রকল্পগুলির সুফল লাভ করতে পারেন, তা নিশ্চিত করার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার নেতৃত্বে শ্রেষ্ঠ ত্রিপুরা ও বিকশিত ত্রিপুরা গড়ে তোলার লক্ষ্যে রাজ্য সরকার নিরন্তর কাজ করে চলেছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবী অভিজিৎ দেববর্মা ও চন্দন দেবনাথ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী অজন্তা ভট্টাচার্য। এ ছাড়া উপস্থিত ছিলেন এমডিসি জিতেন দেববর্মা, বিশিষ্ট সমাজসেবী সুকান্ত ঘোষ ও উত্তরা দেববর্মা, বেলবাড়ি ব্লকের বিডিও অনন্যজয় চাকমা, ডিসিএম স্বদেশ দেববর্মা এবং বেলবাড়ি বিএসি-র চেয়ারম্যান রোকেন দেববর্মা। অনুষ্ঠান শেষে অতিথিগণ রঙ্গোলি পরিদর্শন করেন।








