লরি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত ২, চালক পলাতক

প্রগতি ত্রিপুরা, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ : জোলাইবাড়ি কাকুলিয়া ব্রিজ এলাকায় ভয়াবহ সংঘর্ষ! লরি ও বাইকের মুখোমুখি ধাক্কা, আহত ২, চালক পলাতক!! জোলাইবাড়ি কাকুলিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় সংঘটিত হলো এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা।

লরি ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন দুইজন।জানা গেছে, TR–03 L 1712 নম্বরের একটি লরির সঙ্গে TR–08 6483 নম্বরের একটি হিরো গ্ল্যামার বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় গুরুতর আহত হন বাইক চালক খোকন পাটারী (৫৫) এবং তাঁর সঙ্গে থাকা আরোহী রূপন পাটারী (১৬)।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় জোলাইবাড়ি ফাঁড়ি থানার পুলিশ। আহত দু’জনকে উদ্ধার করে জোলাইবাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাঁদের ছেড়ে দেওয়া হয়।

অন্যদিকে, দুর্ঘটনার পর লরি চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। জানা গেছে, লরি চালকের নাম বর্ধন ত্রিপুরা। তাঁর বাড়ি রতনপুর এলাকায়।

ঘটনার পর থেকেই পুলিশ তদন্ত শুরু করেছে। পলাতক লরি চালকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, খুব শীঘ্রই অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে।

Leave a Comment