দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় চালু হল আগরতলা-কলকাতা ভায়া ঢাকা বাস পরিষেবা

প্রগতি ত্রিপুরা, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ : দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় আগরতলা- কলকাতা ভায়া ঢাকা বাস সার্ভিস শুরু হল মঙ্গলবার।

এই দিন আখাউড়া সীমান্ত দিয়ে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগরতলা কলকাতা ভায়া ঢাকা বাস ত্রিপুরায় প্রবেশ করে। বাস যাত্রীদের স্বাগত জানাতে সীমান্তে উপস্থিত ছিলেন পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী, তাছাড়া উপস্থিত ছিলেন,টিআরটিসের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সমর রায়, এমডি হেমন্ত দেববর্মা সহ অন্যরা।

প্রসঙ্গত ২০০১ সালে শুরু হয়েছিল আগরতলা–কলকাতা ভায়া ঢাকা মৈত্রী এবং শ্যামলী বাস পরিষেবা।

২০২৪ সালের বাংলাদেশের অস্থিরতার কারণে সেপ্টেম্বর মাস থেকে বন্ধ করা হয়েছিল এই পরিষেবা।বাংলাদেশে অস্থির পরিস্থিতির কারণে এবং যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এই পরিষেবাটি বন্ধ রাখা হয়েছিল।

বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে স্থিতিশীল সরকার গঠন হওয়ার ভারতবর্ষে এবং বাংলাদেশে ভিসা সরলীকরণ করা হয়েছে। ফলে আজ থেকে পুনরায় এই পরিষেবা চালু হওয়ায় বাংলাদেশ এবং রাজ্যের যাত্রী সাধারণ যে উপকৃত হবে তা আর বলার অপেক্ষা রাখে না।

Leave a Comment