প্রগতি ত্রিপুরা, ২০ মে, ২০২৬: ভারতের জনগণনা ২০২৭-কে সামনে রেখে ঊনকোটি জেলায় গৃহতালিকা ও গৃহগণনা (HLO) সংক্রান্ত তিন দিনের জেলা স্তরের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
বুধবার গৌরনগরস্থিত সার্কিট হাউসের কনফারেন্স হলে এই প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।এই কর্মসূচির আয়োজন করে ঊনকোটি জেলার জেলা শাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দপ্তর।
সহযোগিতায় রয়েছে জনগণনা কার্য পরিচালনালয়, ত্রিপুরা এবং ভারত সরকারের গৃহ মন্ত্রক।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার জনগণনা কার্যক্রমের পরিচালক ও নাগরিক নিবন্ধন বিভাগের পরিচালক রতন বিশ্বাস (আইএএস), ঊনকোটি জেলার জেলা শাসক ও সমাহর্তা মেঘা জৈন (আইএএস) সহ বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকরা।








