পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধি নিয়ে তীব্র সমালোচনা করল প্রদেশ কংগ্রেস

প্রগতি ত্রিপুরা, ২০ মে, ২০২৬: পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধি নিয়ে তীব্র সমালোচনা করল প্রদেশ কংগ্রেস। বুধবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী বলেন, পেট্রোপণ্য, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উপর অতিরিক্ত কর অবিলম্বে প্রত্যাহার করতে হবে, জরুরি ক্ষেত্রে ভর্তুকি প্রদান করতে হবে। পাশাপাশি মূল্যবৃদ্ধি রোধে কার্যকরী পদক্ষেপ নিতে হবে এবং জনবিরোধী সিদ্ধান্ত বন্ধ করতে হবে।

তিনি বলেন, গত ২৮শে ফেব্রুয়ারি ইরানের যুদ্ধ শুরুর পর থেকেই ভারতীয় জাতীয় কংগ্রেস দেশের অর্থনীতি, বৈদেশিক নীতি ও সাধারণ মানুষের জীবনে সম্ভাব্য ভয়াবহ প্রভাব সম্পর্কে কেন্দ্রীয় সরকারকে ধারাবাহিকভাবে সতর্ক করে আসছিল। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন জানানো হয়েছিল-দেশের ঐতিহ্য ও কূটনৈতিক পরম্পরা অনুযায়ী ভারত যেন এই যুদ্ধ বন্ধে কার্যকরী ভূমিকা গ্রহণ করে।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী