নির্দ্বিধায় ভোট দিতে যাওয়ার জন্য যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে

প্রগতি ত্রিপুরা, ১১ এপ্রিল, ২০২৬: ভোটাররা ভয় মুক্ত হয়ে নির্দ্বিধায় ভোট দিতে যাওয়ার জন্য যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। শনিবার সাংবাদিকদের কাছে এক সাক্ষাৎকার দিয়ে এ কথা বলেন ত্রিপুরা নির্বাচন আয়োগের সচিব অনুরাগ সেন। তিনি বলেন, রবিবার ১২ ই এপ্রিল টিটিএএডিসি-র সাধারণ নির্বাচন। সর্বমোট ১২৫৭ কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।

রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ভোটের সামগ্রী নিয়ে সবকটি ভোটকেন্দ্রে ইতিমধ্যে ভোট কর্মীরা গিয়ে পৌঁছে যাচ্ছেন। শান্তিপূর্ণভাবে যাতে ভোট প্রক্রিয়া সম্পূর্ণ হতে পারে তার জন্য সবকটি রাজনৈতিক দল সহযোগিতা করবে বলে আশা ব্যক্ত করেন তিনি। তিনি আরো জানিয়েছেন, আসন্ন নির্বাচনে মোট ১৭৩ জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন। ভোটারের সংখ্যা ৯ লক্ষ ৬২ হাজার ৫৪৭ জন।

Leave a Comment