প্রগতি ত্রিপুরা, ১১ এপ্রিল, ২০২৬: আগরতলা চৈত্র মেলায় প্রায় পাঁচ শতাধিক দোকানঘর রয়েছে। কিন্তু ব্যবসায়ীদের বক্তব্য, মেলা উৎসাহীরা শিশু উদ্যানের ভেতর প্রবেশ করতে চাইছে না। কারণ, ভেন্ডার নিয়ে শকুন্তলা রোডে বিভিন্ন সরঞ্জাম বিক্রি করে চলেছেন একাংশ ক্ষুদ্র ব্যবসায়ী। যার কারণে তারা মেলা মুখী হতে চাইছে না। অপরদিকে শহরে দিন দিন শপিং মলের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
মেলায় এসে ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি না করে শপিং মল থেকে জামা কাপড় ক্রয় করে নিচ্ছে ব্যস্ততম ক্রেতারা। আবার কিছু মানুষ মেলামুখী হলেও কোন কিছু ক্রয় করছেন না, তারা মেলায় আসছে শুধুমাত্র মেলা উপভোগ করার জন্য। যার ফলে কেউ ধার করে, আবার কেউ ফাইন্যান্স কোম্পানি থেকে ঋণ নিয়ে মেলায় দোকান ভিটি নিয়ে বসলেও পুঁজি নিয়ে বাড়ি ফিরতে পারবে বলে এখনো মনে করতে পারছে না। মেলার আর মাত্র তিন দিন আছে। লাভের মুখ দেখতে পারবে না বলে দাবি করছেন ব্যবসায়ীরা।








