প্রগতি ত্রিপুরা, ১১ এপ্রিল, ২০২৬: বিয়ের এক মাসের মধ্যেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা এক গৃহবধূর। এই মর্মান্তিক ঘটনা ঘটে রাজধানী শহর সংলগ্ন মহেশখলা বাইপাসের দাস পাড়া এলাকায়। স্বামী স্ত্রীর দুজনেই ভাড়া থাকতেন এই বাড়িতে। গৃহবধুর নাম মৌ দাস। স্বামীর নাম কিশোর দাস। মাত্র এক মাস আগে মৌ ও কিশোরের বিবাহ হয়েছিল।
কি কারনে গৃহবধূর আত্মহত্যা তদন্ত করছে পুলিশ। বিয়ের পর সমস্ত কিছু ঠিকঠাক চলছিল। যতটুক জানা গেছে স্বামী-স্ত্রীর মধ্যে কোন ঝামেলা ছিল না। শুধুমাত্র নতুন বিবাহিত জীবন শুরু করেছিলেন তারা। এর মধ্যেই এই ঘটনা গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বামীর সঙ্গে কোনও অশান্তি নাকি অন্য কোনও পারিবারিক ঝামেলার কারণেই এই ঘটনা কিনা তা বোঝার চেষ্টা করছেন পুলিশ।








