আগরতলা পুর নিগমের কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট।

প্রগতি ত্রিপুরা, ১১ এপ্রিল, ২০২৬: আগরতলা শহরে অবৈধভাবে মাংস বিক্রেতাদের বিরুদ্ধে আগরতলা পুর নিগমকে পশ্চিম জেলা আইন পরিষেবা কেন্দ্রের মাধ্যমে রিপোর্ট জমা দেওয়ার জন্য নির্দেশ দিল উচ্চ আদালত। আইনজীবী অংকন তিলক পাল জানান, ২০১৯ সালে আইনজীবী অংকন তিলক পাল একটি পি এল করেছিলেন উচ্চ আদালতে।

রাস্তার পাশে অবৈধভাবে মাংস বিক্রি ও কাটার বিষয় নিয়ে। তার রায় প্রদান হয় ২০২২ সালে। উচ্চ আদালত নির্দেশ দেয় আগরতলা পুর নিগম যেন অবৈধভাবে রাস্তার পাশে মাংস বিক্রি ও কাটার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। সেই বিষয়টি আবার গত ৯ এপ্রিল পুনরায় উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ বিচারপতি এম.এস রামাচন্দন রাও ও বিচারপতি বিশ্বজিৎ পালের বেঞ্চে উঠে।

মাননীয় উচ্চ আদালত ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসকে বলেন, উচ্চ আদালত পর্যবেক্ষণের লক্ষ্য করেছে ২০২২ সালে আগরতলা পুর নিগমকে নির্দেশ দেওয়ার পরেও রাজ্যের বিভিন্ন থানা, বিদ্যালয়, কলেজ এবং হাসপাতালের সামনে অবৈধভাবে মাংস বিক্রি করছে কিছু ব্যবসায়ী। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৬ জুন।

Leave a Comment