প্রগতি ত্রিপুরা, ২৫ মার্চ, ২০২৬: এক বিশাল মিছিলের মধ্য দিয়ে বুধবার ১০ কুলাই চাম্পাহাওর কেন্দ্রের বিজেপি প্রার্থী বিমল দেববর্মা মনোনয়নপত্র দাখিল করতে যান।
আমবাসা স্থিত বিজেপি জেলা কার্যালয় থেকে হয় এই মিছিল। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়িকা স্বপ্না দাস পাল, বিধায়ক মনোজ কান্তি দেব সহ জেলা ও মন্ডল স্তরের নেতৃত্ব।
প্রার্থীকে নিয়ে নেতৃত্ব গন মনোনয়নপত্র দাখিল করতে যায়। প্রার্থী বিমল দেববর্মা সহ পাঁচজনের এক প্রতিনিধি দল রিটার্নিং অফিসারের দপ্তরে গিয়ে প্রার্থী নিজ মনোনয়নপত্র রিটার্নিং অফিসারের হাতে তুলে দেন।
মনোনয়নপত্র দাখিলের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রার্থী বিমল দেববর্মা বলেন উনার জয় নিয়ে একশো শতাংশ আশাবাদী।
অপরদিকে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার উপস্থিতিতে এক সুবিশাল রেলির মাধ্যমে ছৈলেংটা মহকুমা শাসক কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করতে গেলেন এডিসি -র ৩ নং দশদা কাঞ্চনপুর আসনের মনোনীত প্রার্থী শৈলেন্দ্র নাথ,
৫ নং ছামনু কেন্দ্রে মনোনীত প্রার্থী ইসমেল জয় ত্রিপুরা, ৬ নং মনু ছৈলেংটা আসনের মনোনীত প্রার্থী সুকেশ দত্ত বড়ুয়া এবং ৭ নং দামছাড়ার কচুছড়া আসনের মনোনীত প্রার্থী বিপিন দেববর্মা। মুখ্যমন্ত্রী বলেন, জয় নিয়ে নিশ্চিত। এডিসি -তে সরকার গড়বে বিজেপি।








