প্রগতি ত্রিপুরা, ২৫ মার্চ, ২০২৬: খোয়াই মহকুমা সীমান্ত উত্তর সিঙ্গিছড়া এলাকার কৃষকরের কাঁটাতারের বেড়ার ওপারে যেতে বাধা দেয় বি এস এফ। তাঁর প্রতিবাদে বুধবার সকাল দশটা নাগাদ খোয়াই চেরমা এলাকায় ২০৮ জাতীয় সড়ক অবরোধ কর্মসূচিতে শামিল হয় স্থানীয় জনগণ।
এই অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পরে পুলিশের কথায় আশ্বস্ত হয়ে অবরোধকারীরা সড়ক অবরোধ প্রত্যাহার করে। এলাকার মহিলাদের অভিযোগ গত আট থেকে নয় বছর ধরে কাঁটাতারের বেড়ার ওপারে যাওয়া আসা নিয়ে সমস্যায় ভুগছে তারা।
এমনও দেখা যায় তিন থেকে চারদিন ধরে গেট বন্ধ করে রাখা হয়। ফলে তারা গরু আনতে পর্যন্ত যেতে পারে না। কখনো কখনো তারা ঘাস পর্যন্ত আনতে পারে না। এমনকি তাদের কৃষি জমি পর্যন্ত বাংলাদেশের মানুষ এবং গরু নষ্ট করে ফেললে তারা যেতে পারে না। তাই তারা প্রতিবাদে সরব হয়েছে।








