আজ বারণী স্নান

প্রগতি ত্রিপুরা, ১৭ মার্চ, ২০২৬:  মঙ্গলবার রাজধানীর প্রতাপগড় এলাকায় রামঠাকুর বয়েজ স্কুল মাঠে শুরু হয়েছে পবিত্র মহা বারুণী স্নান এবং মেলা অনুষ্ঠিত হয়। উপচে পড়া ভিড়। মেলা প্রাঙ্গনে থাকা হাওড়া নদীতে সকলে বারণীর স্নান করেন। এলাকায় রয়েছে একটি শিব মন্দির।

নদী থেকে স্নান করে ওঠে সকলে শিব মন্দিরে গিয়ে পূজার্চনা করতে দেখা গেছে এদিন। দীর্ঘ ৪০ থেকে ৫০ বছর ধরে এই বারণী স্নান অনুষ্ঠিত হয়ে আসছে। বারণী স্নান উপলক্ষে মেলাও অনুষ্ঠিত হয়। এ বছর দুদিন ব্যাপী চলবে মেলা। অন্যান্য বছরের ন্যায় এই বছরও অনুষ্ঠিত হয় ঐতিয্যবাহী বারুনি উৎসব।

Leave a Comment