পুলিশ সপ্তাহ উপলক্ষে কুমারঘাট ও ফটিক রায়ে অনুষ্ঠিত বাইক রেলি

প্রগতি ত্রিপুরা, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬। মহিলা ও শিশু নির্যাতন রুখতে, নেশা মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এবং সমাজের সকল অংশের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঊনকোটি জেলা পুলিশের উদ্যোগে ২৭ শে ফেব্রুয়ারি এক বিশাল বাইক রেলি অনুষ্ঠিত হয়।

কুমারঘাট থানার সামনে থেকে রেলেটি সেখান থেকে বের হয়ে কুমারঘাট শহর হয়ে ফটিকরায়ের বাজার পরিক্রমা করে রেলিটি কুমারঘাট আশ্রমপল্লী হয়ে নতুন ব্রিজ ভায়া ব্লক চৌওমনী হয়ে কুমারঘাট থানার সামনে এসে সম্পন্ন হয়।

এদিনের শুভ মুহূর্তে রেলিতে যারা অংশগ্রহণ করেন তাদেরকে স্বাগত জানান ঊনকোটি জেলার পুলিশ সুপার সুদাম্বিকা আর, কুমারঘাট মহকুমা পুলিশ ইনচার্জ অশেষ দেববর্মা।

কুমারঘাট থানার ওসি সঞ্জয় দাস হ অন্যান্য পুলিশ আধিকারিকরা রেলিতে প্রায় ৭০জন পুলিশ কর্মীরা অংশ নেন এক সাক্ষাৎ করে জেলা পুলিশ সুপার সুদাম্বিকা-আর বক্তব্য রাখতে গিয়ে বলেন শুধু পুলিশ নয় জনগণকেও সচেতন হতে হবে।

প্রতিটি পরিবারে মহিলা ও শিশুর সুরক্ষা নিশ্চিত করতে পারলেই সমাজ পরিবর্তন হবে। কোথাও কোন নারী বা শিশু নির্যাতন, শিশু শ্রম বা বাল্য বিবাহ নজরে আসলেই পুলিশকে অবহিত করার আবেদন জানান ঊনকোটি জেলা পুলিশ সুপার সুদাম্বিকা -আর।

Leave a Comment