আক্রান্ত তিপ্রা মথার নেতা, আটক ১

প্রগতি ত্রিপুরা, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬। আক্রান্ত তিপ্রা মথার নেতা তথা কন্টেনক্রিয়েটার দেলোয়ার হোসেন! অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে!! অমরপুরে TCF ব্লক সভাপতির ওপর প্রাণঘাতী হামলা; থানা ঘেরাওয়ের মুখে একজনকে গ্রেপ্তার করল পুলিশ।

অমরপুরের ডালাক বাজারে রাজনৈতিক হিংসার বলি হলেন TCF ব্লক কমিটির সভাপতি। গতকাল রাত আনুমানিক দশ ঘটিকা নাগাদ বিজেপি নামধারী একদল দুষ্কৃতকারী তাঁর ওপর প্রাণঘাতী আক্রমণ সংঘটিত করে বলে অভিযোগ।

এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।ঘটনার খবর পাওয়া মাত্রই রাতেই ঘটনাস্থলে ছুটে যান TCF কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সেন্টু মিয়া এবং তিপ্রা মথার সিনিয়র নেতা ডেভিড মুড়াসিং সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আক্রান্ত নেতার শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি তাঁরা অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং অপরাধীদের শাস্তির দাবিতে নেতৃত্বরা পুলিশের SDPO সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন।

উত্তেজিত কর্মী-সমর্থকরা থানা ঘেরাও করলে প্রশাসনের ওপর তীব্র চাপ সৃষ্টি হয়। জনরোষ ও নেতৃত্বের অনড় অবস্থানের মুখে পড়ে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করতে বাধ্য হয়।

তবে ঘটনার পর থেকেই বাকি অভিযুক্তরা পলাতক রয়েছে। এলাকায় শান্তি বজায় রাখতে এবং বাকিদের ধরতে পুলিশি তল্লাশি অব্যাহত রয়েছে।

Leave a Comment