প্রগতি ত্রিপুরা, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ : পরীক্ষার প্রথম দিনই হলেই আচমকাই অসুস্থ ছাত্রী।। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা।
মুহূর্তের মধ্যেই বিশালগড় দ্বাদশ শ্রেণি বিদ্যালয় পরীক্ষার সেন্টারে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
জানাযায় বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে বিশালগড় নারী মঙ্গল হাই স্কুলের ছাত্রী অনন্যা দেবনাথ মাধ্যমিক পরীক্ষা দিতে যায় বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে।
আচমকাই পরীক্ষা হলে অসুস্থ হয়ে পড়ে ছাত্রী। দ্রুত তাকে বিশালগড় মহাকুমা হাসপাতালে নিয়ে যায়। মুহূর্তের মধ্যেই তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।








