মুখ্যমন্ত্রীর কাছে ভাতার আবেদন স্বামীহারা অসহায় বৃদ্ধার

প্রগতি ত্রিপুরা, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ : রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বৃদ্ধ ভাতার আবেদন জানালো ৮২ বছর বয়স্কা স্বামীহারা অসহায় এক মহিলা।

ঘটনা মঙ্গলবার দুপুরে জম্পুই জলা ব্লকের অন্তর্গত চিকন ছড়া এডিসি ভিলেজের ৪ নং ওয়ার্ড দুখিরাম পাড়া এলাকায়। এই এলাকার অসহায় স্বামীহারা বৃদ্ধা নেহেরা বেগম। বয়স ৮২ স্বামীর মৃত্যু হয়েছে, বহু বছর হয়েছে।

অভাব অনটনে দিন কাটছে বৃদ্ধার। গ্রামের অনেকেই বৃদ্ধ ভাতা বিধবা ভাতা পেয়েছে।। ৬ থেকে ৭ বার ভাতার কাগজপত্র জমা দেওয়ার পরেও তার ভাগ্যে ভাতা জোটেনি ভাতা।

ভিলেজ কমিটি কর্তৃপক্ষ তাকে বছরের পর বছর প্রতিশ্রুতি এবং আশ্বাস দিয়ে যাচ্ছে ভাতার ব্যবস্থা করে দেবে।। কিন্তু এখন পর্যন্ত তাকে ভাতার ব্যবস্থা করে দেয়নি ভিলেজ প্রশাসন।

অত্যন্ত কষ্টের মধ্য দিয়ে দিন অতিবাহিত করছে বৃদ্ধা নেহেরা বেগম। জীবনের একেবারে শেষ প্রান্তে চলে এসেছেন বৃদ্ধা নেহেরা বেগম।

জীবন সায়াহ্নে সংবাদ প্রতিনিধির কাছে এসে তার মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি আবেদন জানিয়েছেন ভাতার জন্য বৃদ্ধা নেহেরা বেগম। কারণ এই গ্রামের তিনজন বিকলাঙ্গ ছয় জন বৃদ্ধ মানুষকে ভাতার ব্যবস্থা করে দিয়েছে প্রতিবাদী কলম এবং পি বি ২৪ সংবাদ মাধ্যম।

গ্রামের বেশ কয়েকজন মানুষ বৃদ্ধার কানে এই খবর পৌঁছে দিয়েছে। যার ফলে বৃদ্ধার মনে আশা জেগেছে একমাত্র প্রতিবাদী কলম এবং পি বি ২৪ ই পারে তাকে ভাতার ব্যবস্থা করে দিতে।

এই বৃদ্ধা গ্রামের এক যুবককে ধরে সংবাদ প্রতিনিধিকে কে ফোন করে মঙ্গলবার দুপুরে নিয়ে যায় সুদূর জম্পুইজলা ব্লকের চিকন ছড়া ভিলেজের দুখিরামপাড়া এলাকায় তার বাড়িতে। সংবাদ প্রতিনিধিকে পেয়ে বৃদ্ধা নেহেরা বেগম জানায় তাকে ভাতার ব্যবস্থা করে দিতে হবে।

বৃদ্ধার এই আবদার শুনে অবাক হয়ে যায় সংবাদ প্রতিনিধি। তিনি বৃদ্ধাকে বলেছেন তার দাবি তিনি সংবাদ আকারে পরিবেশন করে দেবেন।

এখন দেখার সংবাদ প্রকাশিত হলে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রত্যন্ত অঞ্চলের সংখ্যালঘু অংশের সহায় সম্বলহীন ৮২ বছর বয়সী নেহেরা বেগমের জন্য বৃদ্ধ ভাতার ব্যবস্থা করে দেয় কিনা! তার জন্য তাকিয়ে রয়েছে গোটা চিকন ছড়া ভিলেজের মানুষ।

Leave a Comment