উড়ন্ত ধুলা রান্নাঘরে, রাস্তার সংস্কারের কাজ ধীরে গতিতে অভিযোগ এলাকাবাসীর

প্রগতি ত্রিপুরা, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬: ঠিকাদার এবং মেলাঘর পিডব্লিউটি দপ্তর হাজার মানুষকে বেকাদায় ফেলে ঘুমাচ্ছে! উরমাই বাজার থেকে ইন্দিরা নগর ভাইয়া মেলাঘর এ রাস্তা দিয়ে আসে তাহলে রাস্তার যে উড়ন্ত ধুলা,বালু সেগুলি আপনার মুখে স্পর্শ করবে। কটা রাস্তা , ঠিকেদার, এবং পিডব্লিউটি দপ্তর তাদের মর্জি মতন কাজ করতে গিয়ে রাস্তা লাগুয়া মানুষের বারোটা বাজিয়ে দিয়েছে।

মেলাঘর ইন্দিরা নগর, পচামার ঘাট রাস্তার মাথা থেকে উরমাই প্রাথমিক হাসপাতাল এ রাস্তার কাজ ধীরে ধীরে ও মন্তর গতিতে। অভিযোগ রাস্তার সুরকি ফেলে কাজ বন্ধ করে চলে যায় ঠিকাদার। যার ফলে রাস্তায় উপর দিয়ে বিভিন্ন যানবাহন চলতে চলতে রাস্তায় গর্ত হয়ে গিয়েছে, অন্যদিকে রাস্তা লাগুয়া বাড়িঘর গুলির অবস্থা অত্যন্ত সূচনীয়। এই রাস্তার উড়ন্ত ধুলা আশেপাশে বাড়ি ঘরের রান্নাঘরে গিয়ে পর্যন্ত প্রবেশ করছে। তারা ভাত খেতে গেলেও সে ভাতের উপর পর্যন্ত বালু।

কিন্তু ঠিকাদার, বা পি ডাব্লিউ ডি দপ্তর যদি এই রাস্তার উপর জলের ব্যবস্থা করত এই অবস্থা তৈরি হতো না। কারণ ঠিকাদার বাবুরা এবং সরকারি দপ্তরে আমলারা এরা তো ঠান্ডা হিম করে থাকেন রাস্তা লাগুয়া মানুষের সমস্যা কি এরা বুঝবেন একদুম না। আর বড় বড় ডাম্পার গাড়ি গুলি যখন এ রাস্তা দিয়ে চলে, তখন পেছন থেকে শুধু বালু আর বালু চারদিকে গ্রাস করে ফেলে। অথচ তারা গাড়ি চালাতে গিয়ে গাড়ির দরজা জানালা এমন ভাবে বন্ধ করে যাতে রাস্তার বালু তাদেরকে কে স্পর্শ না করে, অন্যদিকে হাজারো মানুষ তাদের কারণে বালু ও ধুলা গ্রহণ করতে হচ্ছে। রাস্তার এই ধুলাবালি, রাস্তা লাগুয়া মানুষের বিশেষ করে যারা দোকানপাট চালান, অনেকের সর্দি কাশি ইত্যাদি রোগের প্রাদুর্ভাব হচ্ছে। এই অবস্থায় এলাকাবাসীরা আগামী কয়েক দিনের মধ্যে মূল সড়ক অবরোধ করবেন বলে জানা গিয়েছে।

Leave a Comment