শিক্ষকের দাবিতে সড়ক অবরোধ পড়ুয়াদের

অনলাইন ডেস্ক, ০১ মে, ২০২৫: বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষকের দাবিতে পড়ুয়াদের রাস্তা অবরোধ। ঘটনা বৃহস্পতিবার খোয়াই উত্তর সিঙ্গিছড়ার চেরমা এলাকায় 208 জাতীয় সড়ক অবরোধে শামিল হয় ছাত্র ছাত্রীরা। বিজ্ঞান শিক্ষকের দাবিতে সড়ক অবরোধ করে পড়ুয়ারা।

টানা ২ ঘন্টা অবরোধ চলার পর ঘটনাস্থলে ছুটে আসেন খোয়াই জেলা শিক্ষা বিভাগের আধিকারিকরা। ব্যস্ততম সড়ক অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। জেলা শিক্ষা বিভাগের ও এস ডি ঋষিকেশ দেববর্মা ছাত্র ছাত্রীদের সাথে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেয় শিক্ষার্থীরা।

জানা যায়, খোয়াই উওর সিঙ্গিছড়ার চেরমা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক নেই। বিশেষ করে বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষক নেই। ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা এদিন হাতে প্লে কার্ড নিয়ে ব্যস্ততম সড়কের মাঝ পথেই বসে পড়েন দাবি আদায়ের লক্ষ্যে।

তাদের একটাই দাবি শিক্ষকের স্বল্পতা দূর করা। অবরোধের জেরে জাতীয় সড়কের রাস্তার দুই পাশে আটকে পড়ে বহু গাড়ী। খানিকটা দেরিতে হলেও অবরোধ প্রত্যাহার করে নেওয়ায় স্বস্তিতে যান চালকরা।

Leave a Comment