অনলাইন ডেস্ক, ০১ মে, ২০২৫: ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ রুমে চলছে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম। ছাদের প্লাস্টার খসে পড়ায় ব্যবহার অযোগ্য এসব ভবনে কোমলমতি শিক্ষার্থীরা যে কোনো সময় ভয়াবহ দুর্ঘটনার শিকার হতে পারে। বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের মধ্যেও বিরাজ করছে হতাশা।
জানা যায়, : ঝুঁকিপূর্ণ শ্রেণিকক্ষের পড়াশোনা করছে সালেমা কলোনী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। মাঝে মাঝে ভেঙ্গে পড়ছে ছাদের প্রলেপ। ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে । তাই বাধ্য হয়ে ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধে সামিল হয় বৃহস্পতিবার।
পরবর্তী সময়ে ঘটনাস্থলে ছুটে আসেন এলাকার গ্রাম পঞ্চায়েত প্রধান। তিনি বলেন, বিদ্যালয়ের মধ্যে বেশ কিছু সমস্যা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো শ্রেণিকক্ষে মধ্যে সিমেন্টের প্রলেপ ঝড়ে পড়ছে। এবং পর্যাপ্ত শিক্ষক নেই বিদ্যালয়ের। যার কারনে ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ করেছে।
এ বিষয় নিয়ে জেলা শিক্ষা আধিকারিক সহ অন্যান্য আধিকারিকদের সাথে তিনি কথা বলবেন। ছাত্র-ছাত্রীদের আশ্বাস দেওয়ার পর তারা অবরোধ প্রত্যাহার করে নেয়। এখন দেখার বিষয় কবে নাগাদ ছাত্রছাত্রীদের সমস্যা সমাধান হয়।








