অনলাইন ডেস্ক, ০১ মে, ২০২৫: আজ মধু চামেলী স্মৃতিরক্ষা কমিটি র পক্ষ থেকে কমলপুর প্রেস ক্লাবে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। আজ বেলা বারোটায় কমলপুর প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ছিলেন কমিটির সভাপতি গৌতম শীল, সম্পাদক সঞ্জয় দাস ও কসাধ্যক্য রাতুল দত্ত চৌধুরী। যদিও আজ ভুমিটির উপদেষ্টা কমিটির উপদেশটা শসাঙ্ক শেখর দেব উপস্থিত ছিলেননা। সম্পাদক জানান, সারা বছর তারা এই পুস্তক বিতরণের অনুষ্ঠান করে থাকেন।
সাধারণত গরিব অংশের ছাত্রছাত্রীদের জন্য এই পুস্তক বিতরণ অনুষ্ঠান। এবছর থেকে তারা কমলপুর এলাকার বিভিন্ন স্কুলে এই বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যারা প্রথম বিভাগে পাস করেছে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হবে মধু চামেলী স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।








