দুই জলাশয় সংস্কারে উদ্যোগ, পরিদর্শনে মেয়র দীপক মজুমদার

প্রগতি ত্রিপুরা, ২২ সেপ্টেম্বর, ২০২৬: আগরতলা পুর নিগমের ২১ ও ২২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মহিলা মহাবিদ্যালয়ের পিছনে অবস্থিত জলাশয় এবং বনমালীপুরের জোড়া পুকুর মঙ্গলবার সরেজমিনে পরিদর্শন করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

পরিদর্শনকালে জলাশয় দুটির বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখেন মেয়র। তিনি জানান, স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে এই দুই জলাশয়ের সংস্কারের দাবি জানিয়ে আসছেন। এলাকাবাসীর দাবির ভিত্তিতে চলতি মাসের মধ্যেই জলাশয় দুটির সংস্কারের জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিন মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন পুর নিগমের কমিশনার সাজু ওয়াহিদ, কর্পোরেটর অলক ভট্টাচার্য, হিমানী দেববর্মা, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার-সহ পুর নিগমের অন্যান্য আধিকারিক ও প্রতিনিধিরা।

Leave a Comment