অনলাইন ডেস্ক, ২২ সেপ্টেম্বর, ২০২৬: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে ‘সেবা সংকল্প অভিযান’-এর অঙ্গ হিসেবে ‘স্বচ্ছতা ই সেবা’ কর্মসূচির আওতায় ‘আমার মূর্তি, আমার অভিমান’ উদ্যোগ গ্রহণ করল ভারতীয় জনতা যুব মোর্চা।
পুজো শেষে শহরের বিভিন্ন রাস্তা ও এলাকায় পড়ে থাকা পরিত্যক্ত প্রতিমাগুলিকে চিহ্নিত করে যথাযথভাবে সংগ্রহ ও বিসর্জনের উদ্যোগ নেওয়া হয়। উদ্যোক্তাদের বক্তব্য, পুজোর পর বিভিন্ন স্থানে প্রতিমা পড়ে থাকায় ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগার পাশাপাশি শহরের পরিবেশ ও সৌন্দর্যও ক্ষতিগ্রস্ত হয়। সেই বিষয়টি মাথায় রেখেই পরিত্যক্ত প্রতিমাগুলির যথাযথ নিষ্পত্তির ব্যবস্থা করা হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে সংগৃহীত প্রতিমাগুলি দশমি ঘাটের নির্দিষ্ট বিসর্জনস্থলে যথাযথভাবে বিসর্জন দেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সভাপতি অরিন্দম দেব-সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।








