মুখ্যমন্ত্রীর ‘জেড’ ক্যাটাগরি সিকিউরিটি সংক্রান্ত বৈঠক

প্রগতি ত্রিপুরা, ৩০ সেপ্টেম্বর, ২০২৬: মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে ‘জেড’ ক্যাটাগরি সিকিউরিটি সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। হোম ডিপার্টমেন্টের সুপারিশের ভিত্তিতে এই বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে নির্দিষ্ট এলাকার জমি ও বাড়িঘর সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, নিরাপত্তার প্রয়োজনে নির্ধারিত এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলেও সেখানে বসবাসকারী বা বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিদের প্রতি কোনও অন্যায় করা হবে না।

হোম ডিপার্টমেন্টের নিয়ম ও প্রভিশন অনুযায়ী সংশ্লিষ্টদের প্রাপ্য ক্ষতিপূরণ এবং প্রয়োজনে বিকল্প জায়গার বন্দোবস্ত করার বিষয়টি বিবেচনা করা হবে। এই বৈঠকে পুলিশের ঊর্ধ্বতন আধিকারিক, রেভিনিউ বিভাগের আধিকারিক, রেভিনিউ ইন্সপেক্টরসহ বিভিন্ন দফতরের সংশ্লিষ্ট আধিকারিক ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর নিরাপত্তার প্রশ্নে কোনও ধরনের শিথিলতা করা হবে না। একইসঙ্গে, সংশ্লিষ্ট পরিবারগুলির স্বার্থও হোম ডিপার্টমেন্টের নির্ধারিত নিয়ম অনুযায়ী সুরক্ষিত রাখার আশ্বাস দেওয়া হয়েছে।

Leave a Comment