প্রগতি ত্রিপুরা, ২২ সেপ্টেম্বর, ২০২৬: ১০ লক্ষ টাকা চাঁদা না দেওয়ায় রামচন্দ্র ঘাট এলাকার ঠিকাদার সুভাষ ঋষিদাসকে মারধর করে খুনের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে সমীর চৌধুরীর নেতৃত্বাধীন একদল দুষ্কৃতকারীর বিরুদ্ধে।
অভিযোগ, পূর্ত দপ্তরের অধীনে কল্যাণপুর থানার দ্বারিকাপুর এলাকায় বোল্ডার তৈরির কাজের বরাত পান ঠিকাদার সুভাষ ঋষিদাস। গত দেড় মাস ধরে কাজ চলাকালীন তাঁর কাছে ১০ লক্ষ টাকা দাবি করা হচ্ছিল বলে জানান তিনি।
গত রবিবার বিকেল ৪টা নাগাদ কাজ থেকে বাড়ি ফেরার পথে দ্বারিকাপুর স্কুলের সামনে ১০-১২ জনের একটি দুষ্কৃতিকারী দল লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর হামলা চালায় বলে অভিযোগ। যেই চার পাঁচজন দুষ্কৃতিকারীদের চিনতে পেরেছিল তারা হল পুলকেশ ধুপি ওরফে আবু, পাপন সরকার, প্রীতম শুক্ল দাস, বিশ্বজিৎ ঘোষ, বাপি রাউত হামলাকারীদের মধ্যে অন্যতম, বাকিদের চিনতে পারেনি। এমনকি পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পরও তাঁকে মারধর এবং ১০ লক্ষ টাকা না দিলে কাজ করতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
ঘটনার ভিডিও ধারণ করতে গেলে স্থানীয় বাসিন্দাদের প্রায় আটটি মোবাইল ভাঙচুরের অভিযোগও উঠেছে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে গুরুতর আহত ঠিকাদার সুভাষ ঋষিদাস আজ মঙ্গলবার আদালতের দ্বারস্থ হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে। ঘটনায় পুলিশ প্রশাসনের পরবর্তী ভূমিকা দিকে তাকিয়ে খোয়াইয়ের শুভ বুদ্ধি সম্পন্ন জনগণ।








