ডেপুটেশন প্রদান করল সারা ভারত শ্রমজীবী নারী সমন্বয় কমিটি

প্রগতি ত্রিপুরা, ১৩ই এপ্রিল, ২০২৬: সেকেন্ডারি এডুকেশনের যুগ্ম অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করল সারা ভারত শ্রমজীবী নারী সমন্বয় কমিটি। জানা যায় ২ এপ্রিল উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুলের স্টাফ রুমে বিদ্যালয়ের এক শিক্ষিকাকে বিদ্যালয়েরই এক প্রাক্তন শিক্ষক শারীরিক ও মানসিক ভাবে নিগ্রহ করে।

সেই সময় স্টাফ রুমে উপস্থিত অন্যান্য শিক্ষক শিক্ষিকারা এই ঘটনার প্রতীবাদ করেছে। কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ভূমিকা ভাল ছিল না। তিনি সভা ডেকে ঘটনা ধামা চাপা দিয়ে দেন। এই ঘটনার প্রতীবাদ জানিয়ে এবং ঘটনার তদন্তক্রমে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে এইদিন ডেপুটেশান প্রদান করা হয় সেকেন্ডারি এডুকেশনের যুগ্ম অধিকর্তার নিকট। এইদিন ডেপুটেশান প্রদান কালে উপস্থিত ছিলেন সংগঠনের নেত্রী পাঞ্চালি ভট্টাচার্য সহ অন্যান্যরা। পাঞ্চালি ভট্টাচার্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গোটা ঘটনার বিষয়ে তুলে ধরেন।

Leave a Comment