প্রগতি ত্রিপুরা, ১৩ই এপ্রিল, ২০২৬: সাতসকালে জোড়া খুন মন্দির নগরী উদয়পুরে। উদয়পুরের চন্দ্রপুর বেলতলি এলাকার বাসিন্দা অজিত দাস। পেশায় তিনি একজন বিজ্ঞান বিষয়ের শিক্ষক। অজিত দাসের স্ত্রী রুপা দাস। ছেলে দিগন্ত দাস। জানা যায় অজিত দাস বেশ কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিল। সোমবার ভোরে অজিত দাস ঘুমন্ত অবস্থায় স্ত্রী ও পুত্রকে নিসংশ ভাবে হত্যা করে।
স্ত্রী-পুত্রকে হত্যার পর অজিত দাস নিজেও বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে। প্রতিবেশীরা চিৎকার শুনে ছুটে এসে ঘটনা প্রত্যক্ষ করে। সাথে সাথে প্রতিবেশীরা অজিত দাসকে নিয়ে যায় গোমতী জেলা হাসপাতালে। অজিত দাসের বাবা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান ওনার ছেলে অজিত দাস বেশ কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিল। অজিত দাসের স্ত্রী ওনাকে এই বিষয়ে জানিয়েছিলেন। ঘটনার খবর পেয়ে উদয়পুরে মহকুমার পুলিশ আধিকারিকের নেতৃত্বে আর.কে পুর থানার পুলিশ।
ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় ফরেনসিক বিশেষজ্ঞদের। ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে। তারপর মৃতদেহ দুইটি ময়না তদন্তের জন্য গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উদয়পুর মহকুমার পুলিশ আধিকারিক এক সাক্ষাৎকারে জানান প্রাথমিক তদন্তে জানা গেছে অভিযুক্ত অজিত দাস মানসিক রোগে ভুগছিল। আর এই মানসিক রোগ থেকে এই ঘটনা সংগঠিত করেছে সে।








