মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বৈঠক অনুষ্ঠিত হয় প্রদেশ বিজেপি কার্যালয়ে

প্রগতি ত্রিপুরা, ১৩ই এপ্রিল, ২০২৬: রবিবার সম্পূর্ণ হয় এডিসি -র ভোট। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নেতৃত্বে বৈঠক অনুষ্ঠিত হয় প্রদেশ বিজেপি কার্যালয়ে। মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি-র সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা সহ নির্বাচনের দায়িত্বে থাকা মন্ত্রী বিধায়করা।

প্রদেশ নেতৃত্ব বিজেপি কার্যালয়ে প্রার্থীদের নিয়ে এদিন স্যাম্পল স্টাডি বৈঠকে মতামত গ্রহণ করেন। বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, নির্বাচনের পর সব সময়ই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এ ধরনের বৈঠক করা হয়। বৈঠকে ফলাফল নিয়ে আন্দাজ করা হয়।

পাশাপাশি ফলাফলের দিন বিজেপি -র কার্যকর্তা থেকে শুরু করে গণনা কেন্দ্রে থাকা কর্মীদের এবং প্রার্থীদের কি ভূমিকা থাকবে সে বিষয়ে আলোচনা করা হয়। এর ব্যতিক্রম হয়নি সোমবার। এ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে বলে জানান মুখ্যমন্ত্রী।

Leave a Comment