প্রগতি ত্রিপুরা, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬। পুলিশ সাপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে সারা রাজ্যবাপী বিভিন্ন থানায় বিভিন্ন কর্মসূচী হাতে নেওয়া হয়। পুলিশ সাপ্তাহ উপলক্ষ্যে রাজ্যের বিভিন্ন থানাকে বিভিন্ন কাজের মধ্য দিয়ে বাছাই করে পুরষ্কৃত করা হয়েছে।
এই কর্মসূচীর অঙ্গ হিসাবে বৃহস্পতিবার শান্তির বাজার থানা, বাইখোড়া থানা, মনপাথর ফাঁড়ী থানা, জোলাইবাড়ী ফাঁড়ী থানা ও দেবদারু ফাঁড়ী থানার আরক্ষা দপ্তরের কর্মীদের উপস্থিতিতে শান্তির বাজার থানা থেকে শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয় প্রাঙ্গন পর্যন্ত এক দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠীত করা হয়।
এই প্রতিযোগীতায় আরক্ষা দপ্তরের কর্মীদের পাশাপাশি স্থানীয় কিছু যুবক অংশগ্রহন করে। আজকের এই দৌড় প্রতিযোগীতায় উপস্থিত ছিলেন বাইখোড়া থানার ওসি বিষ্ণু চন্দ্র দাস, মনপাথর ফাঁড়ী থানার ওসি জয়ন্ত দাস, শান্তির বাজার থানার সেকেন্ড অফিসার এস আই সমীর বিশ্বাস, জোলাইবাড়ী ফাঁড়ী থানার ওসি খোকন দাস সহ অন্যান্যরা।
আরক্ষা দপ্তেরের উদ্দ্যোগে আয়োজিত দৌড় প্রতিযোগীতা সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানান বাইখোড়া থানার ওসি বিষ্ণু চন্দ্র দাস। এই প্রতিযোগীতায় অংশগ্রহনকারীদের মধ্যে বাছাইকরে পুরষ্কার বিতরন করা হবে।
পুলিশ সাপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত দৌড় প্রতিযোগীতায় অংশগ্রহনকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্যকরাযায়।








