প্রগতি ত্রিপুরা, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬: গভীর জঙ্গল থেকে পাঁচটি গবাদি পশু উদ্ধার করল মধুপুর থানার পুলিশ। সম্ভবত বাংলাদেশের পাচারের উদ্দেশ্যে কোনাবন পুরনো ইট বাটা চৌমুহনী এলাকার গভীর জঙ্গলে গবাদি পশুগুলিকে বেঁধে রেখেছিল পাচারকারীরা।
মধুপুর থানার ওসি উজ্জল চৌধুরী জানান, সোমবার গোপন খবরের ভিত্তিতে সেকেন্ড ওসি উত্তম পাল বিশাল পুলিশ বাহিনী নিয়ে ওই এলাকায় হানা দেয়। সেখান থেকে পাঁচটি গবাদি পশু উদ্ধার করতে পারলেও পাচারকারীদের ধরতে সক্ষম হয়নি পুলিশ।
পরে সেগুলি নিয়ে আসে মধুপুর থানায়। জানা যায়, সেই গবাদী পশুগুলি বিশালগড় মহকুমা আদালতে সমর্পণ করবে। পরবর্তী সময় আদালতের নির্দেশ আসে দেবীপুর গোশালা আশ্রমে হস্তান্তর করে দেওয়া হবে এই গবাদি পশুগুলিকে।
আরো জানা যায় পাচারকারীরা দীর্ঘদিন যাবত কোনাবন এলাকা দিয়ে গবাদি পশু পাচার করে যাচ্ছে মধুপুর থানা পুলিশ এবং সীমান্তের বিএসএফকে ডিঙ্গিয়ে।








