প্রগতি ত্রিপুরা, ২০ ফেব্রুয়ারী, ২০২৬: গাঁজা গাড়ি যাত্রাপুর থানার পুলিশের জালে। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে ফের বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করল যাত্রাপুর থানার পুলিশ।
এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং গাঁজা বোঝাই একটি মেক্স গাড়ি জব্দ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুর প্রায় ১টা নাগাদ খবর আসে যে যানা এলাকার বড়খলা থেকে একটি গাড়িতে করে গাঁজা নিয়ে রাঙামুড়া হয়ে মেইন রোডের দিকে যাওয়া হবে।
খবরের ভিত্তিতে যাত্রাপুর থানার ওসির নেতৃত্বে পুলিশ দল নির্দিষ্ট স্থানে এম্বুশ করে। সূত্রের তথ্য অনুযায়ী সন্দেহভাজন গাড়িটি ঘটনাস্থলে পৌঁছাতেই পুলিশ তাকে আটকানোর চেষ্টা করলে চালক ও সহচালক গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে গাড়ির ভেতরে থাকা চারটি ড্রাম থেকে মোট ১৩৮ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকেই একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এসময় TR01D-3432 নম্বরের মেক্স গাড়িটিও জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত পলাতকদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।








