তেলিয়ামুড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা! গুরুতর আহত তিন যুবক

প্রগতি ত্রিপুরা, ২০ ফেব্রুয়ারী, ২০২৬: শুক্রবার তেলিয়ামুড়া থানাধীন নয়নপুর এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিন যুবক। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা যায়, শুক্রবার দুপুর নাগাদ নয়নপুর থেকে মোহড়ছড়া যাওয়ার রাস্তায় একটি বাইক ও অটোর মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, সংঘর্ষের জেরে বাইকে থাকা তিন যুবক ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হন। আহতদের নাম রামু সরকার (১৯), সুব্রত দেবনাথ (৩৪) এবং সাগর বিশ্বাস (২০)। দুর্ঘটনার পর এলাকাবাসী ফায়ার সার্ভিস দপ্তরে খবর পাঠালেও তারা ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব করে। পরে এক সচেতন নাগরিক নিজের অটো যোগে আহতদের দ্রুত তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. প্রণয় দাস আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। তবে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করা হয়। চিকিৎসকের প্রাথমিক অনুমান অনুযায়ী, আহত যুবকেরা দুর্ঘটনার সময় মদ্যপ অবস্থায় ছিলেন বলে জানা গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment