অনলাইন ডেস্ক, ৫ জুন, ২০২৫: গোমতী জেলার শালগড়া গ্রামে আয়োজিত বিকশিত কৃষি সংকল্প অভিযান কর্মসূচিতে কৃষকদের সঙ্গে মতবিনিময়। কৃষকদের মধ্যে সচেতনতা বাড়ানো, আধুনিক প্রযুক্তির ব্যবহার প্রচার এবং ফসলের ফলন বাড়ানোর লক্ষ্যে 29 মে থেকে ত্রিপুরা জুড়ে ‘বিকিত কৃষি সংকল্প অভিযান’ চালু করা হয়। খারিফ মরশুমকে সামনে রেখে কৃষিক্ষেত্র আত্মনির্ভর হওয়ার লক্ষে এই বিকশিত কৃষি সংকল্প অভিযান।
এরই অঙ্গ হিসেবে বিকশিত কৃষি সংকল্প অভিযান আজ সপ্তম দিন। গোমতী জেলার শালগড়া গ্রামে আয়োজিত বিকশিত কৃষি সংকল্প অভিযান কর্মসূচিতে কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী রতন লাল নাথ। মতবিনিময় সভায় মন্ত্রী অন্নদাতা কৃষকদের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে বিস্তারিত তুলে ধরেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট অন্নদাতা কৃষক ও উদ্বোধক মনোরঞ্জন দেবনাথ, আমাদের এই এলাকার বিধায়ক জিতেন্দ্র মজুমদার, অভিষেক দেবরায়, জিলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, উদয়পুর পুর পরিষদের চেয়ারপার্সন শীতল, টেপানীয় পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক ও প্রতিনিধিরা। মতবিনিময় সভায় জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয়।







