অনলাইন ডেস্ক, ৫ জুন, ২০২৫: বৃহস্পতিবার দুপুরে বিশালগড় মহকুমায় আইন শৃঙ্খলা অবনতীর বিষয় নিয়ে বিশ্রামগঞ্জ সিপাহীজলা পুলিশ সুপার অফিসে সিপাহীজলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজিব সূত্রধরে নিকট নয় দফা দাবিতে ডেপুটেশন প্রদান করে কংগ্রেস। ডেপুটেশনে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি গোপীনাথ সাহা কংগ্রেস নেতা টিটু আহমেদ,তারামিয়া, কেশরাম দেববর্মা সহ কংগ্রেস নেতৃত্বরা।
মিছিল করে জেলা পুলিশ সুপারের অফিসে এসে জেলা পুলিশ সুপারের নিকট ডেপুটেশন দিতে গেলে জেলা পুলিশ সুপার বিজয় দেববর্মা না থাকায় দাবি সনদ তুলে দেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার রাজীব সূত্রধরের নিকট। ডেপুটেশন শেষে কংগ্রেস নেতা গোপীনাথ সাহা জানান বিশালগড় মহকুমা জুড়ে বর্তমানে গুন্ডার রাজত্ব চলছে। দিনের বেলায় নিরাপদে নেই মানুষ।
যেখানে পুলিশের গাড়ি ছিনতাই, প্রকাশ্যে দিনের আলোয় সাধারণ লোকেদের কাছ থেকে টাকা ছিনতাই করে নিচ্ছে। সেখানে মানুষ নিরাপদে নেই সেটা বলাই বাহুল্য। আজ যে ৯ দফা দাবি নিয়ে কংগ্রেস ডেপুটেশন প্রদান করে সেই দাবি গুলি হল:-১.বিশালগড় মহকুমায় ভেঙ্গে পড়া আইন-শৃঙ্খলার পরিকাঠামোকে অতিসত্বর পুনরুদ্ধার করতে হবে।
২. চুরি, ডাকাতি,ছিনতাই- বাজদের এলাকা ভিত্তিক ভাবে চিহ্নিত করে তাদের উপর তীক্ষ্ণ নজরদারি রেখে তাদেরকে গ্রেফতারের পাশাপাশি কঠোর শাস্তি প্রদানের ব্যাবস্থা করতে হবে ৩.নেশা কারবারি ও নেশা সেবনকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে হবে।
৪.বিশালগড় মহকুমার স্পর্শকাতর এলাকা গুলিকে সিসিটিভি ইনস্টলেশন এর পাশাপাশি পুলিশ টহলদারি বাড়াতে হবে। ৫. বিরোধী রাজনৈতিক দলের উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি বন্ধ করতে হবে ৬.রাজনৈতিক বিষয় সংক্রান্ত ব্যাপারে পুলিশ প্রশাসনকে গণতান্ত্রিক শাসনব্যবস্থা বজায় রেখে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।
৭. প্রতিনিয়ত বৃদ্ধি পাওয়া নারী নির্যাতন সংক্রান্ত অপরাধ দমনে পুলিশ প্রশাসনের কঠোর ভূমিকা নিতে হবে।৮. ‘প্রয়াস’ কর্মসূচির মাধ্যমে নেশার হাত থেকে মুক্ত থাকার জন্য বর্তমান যুব সমাজকে সচেতন করাতে হবে। ৯. বিশালগড় বাইপাস রোডে দিবারাত্রি পুলিশি নজরদারীর ব্যবস্থা করতে হবে।







