রেস্তোরাঁয় প্রবেশ করে ভাঙচুর এবং মারধর করার অভিযোগ

প্রগতি ত্রিপুরা, ২২মে, ২০২৬। নেতা ও মন্ত্রীদের দোহাই দিয়ে দিনের পর দিন যাচ্ছেতাই কাজ করে যাচ্ছেন সুমন দেবনাথ নামে এক ব্যক্তি। পুলিশ এই ব্যাপারে অবহিত থাকলেও কোন ভূমিকা গ্রহণ করছে না অভিযুক্তের বিরুদ্ধে বলে অভিযোগ।

গত ১৮ মে সন্ধ্যার নাগাদ অফিস লেন স্থিত প্রিয় ভোজ নামে একটি রেস্তোরাঁয় যায় এবং রেস্তোরাঁর মালিককে বলে রেস্তোরায় বসে মদ্যপান করবে সুমন দেবনাথ ও তার সঙ্গীরা। রেস্তোরাঁ মালিক তখন রেস্তোরায় বসে মদ্য পান করতে না বলায় সুমন দেবনাথ ও তার সাঙ্গপাঙ্গরা রেস্তুরায় রীতিমতো ভাঙচুর চালায়।

মালিকের স্ত্রীর উপর আক্রমণ করে। এছাড়াও অন্যান্য কর্মীদের উপর আক্রমণ করে বলে অভিযোগ। পুলিশ ঘটনাস্থলে এসে তিনজনকে আটক করে নিয়ে যায়। অথচ পুলিশ রাতের তাদের ছেড়ে দেয়।

অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করতে গেলে পুলিশ মামলা রাখে নি। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও রীতিমত প্রশ্ন উত্তর শুরু করেছে। পুলিশ কেন অভিযুক্তদের মদত করছে? এর পেছনে মূলত কি স্বার্থ লুকিয়ে আছে সেটা বড় মুশকিল হয়ে দাঁড়িয়েছে।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী