শুক্রবার প্রকাশিত হলো ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স ২০২৬ সালের পরীক্ষার ফলাফল

প্রগতি ত্রিপুরা, ২২মে, ২০২৬। শুক্রবার প্রকাশিত হলো ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স ২০২৬ সালের পরীক্ষার ফলাফল। এবছর পরীক্ষায় বসতে আবেদন করেছিল ৪৭৩১ জন।

এর মধ্যে পিসিএম গ্রুপে পরীক্ষায় বসে ১ হাজার ৮৬৪ জন। পিসিবি গ্রুপে বসে তিন হাজার ৮৭৩ জন। পিসিএম গ্রুপে প্রথম হয়েছে অর্ঘ্যজ্যোতি সাহা, দ্বিতীয় হয়েছে অনিমেষ সরকার, তৃতীয় হয়েছে আকাশ চৌধুরী।

পিসিবি গ্রুপে প্রথম হয়েছে বিভাব রায়, দ্বিতীয় হয়েছে আকাশ চৌধুরী এবং তৃতীয় হয়েছে অর্ণব মিত্র। শুক্রবার ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্সের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান চেয়ারম্যান ড. শুভদীপ পাল।

Leave a Comment