প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়ে স্টেশনে বিনামূল্যে ঝালমুড়ি বিতরণ ত্রিপুরা রেলওয়ে হকার্স কর্মী সমিতির

প্রগতি ত্রিপুরা, ২০ মে, ২০২৬: দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়ে, ত্রিপুরা রেলওয়ে হকার্স কর্মী সমিতির কুমারঘাট শাখার উদ্যোগে সকাল থেকে সারাদিনব্যাপী কুমারঘাট রেল স্টেশনে বিনামূল্যে ঝালমুড়ি বিতরণ করা হয়।

এদিনের কর্মসূচিতে সংগঠনের নেতৃত্ব হিসেবে উপস্থিত ছিলেন পল্লব রায় চৌধুরী, ত্রিপুরা রেলওয়ে হকার্স কর্মী সমিতির কুমারঘাট শাখার সভাপতি ধীরেন্দ্র দাস, সাধারণ সম্পাদক দীপক রাউ, রিপন দাস, কোষাধক্ষ্য রঞ্জু দাস এবং ধর্মনগর ইউনিটের সম্পাদক পঙ্কজ নাথ সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন।

এদিন সকালে আগরতলা করিমগঞ্জগামী ডেমো ট্রেনের পাশাপাশি কুমারঘাট স্টেশনে আগরতলা-কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যাত্রী সহ বিভিন্ন ট্রেনে ভ্রমণরত রেলযাত্রীদের মাঝে ঝালমুড়ি বিতরণ করা হয়। সদস্যরা জানান, সদ্য পশ্চিমবঙ্গ নির্বাচনে নরেন্দ্র মোদীর ঝালমুড়ি ক্রয়ের মেসেজটিকে পাথেয় করে উনারা এই কর্মসূচি জারি রেখেছেন এবং আগামী দিনেও সংগঠনের পক্ষ থেকে মানবসেবায় বিভিন্ন কাজকর্ম জারি থাকবে বলে আশ্বস্ত করা হয়।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী