কিংবদন্তি সঙ্গীত শিল্পী আশা ভোঁসলের প্রয়াণে মুখ্যমন্ত্রীর শোক

প্রগতি ত্রিপুরা, ১২ এপ্রিল, ২০২৬ : সঙ্গীত জগতের কিংবদন্তি নক্ষত্র, সুরসম্রাজ্ঞী আশা ভোঁসলের প্রয়াণে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রয়াত আশা ভোঁসলেজি দীর্ঘ সময় ধরে সঙ্গীত জগতকে তাঁর অসাধারণ কণ্ঠে সুরের মূর্ছনায় আবিষ্ঠ করে রেখেছিলেন।

অনন্য প্রতিভাসম্পন্ন কিংবদন্তি এই সঙ্গীত শিল্পী ও সুরসাধক আমাদের আগামী প্রজন্মের কাছে চির উজ্জ্বল হয়ে থাকবেন। দেশ একজন অসাধারণ সঙ্গীত ব্যক্তিত্বকে হারালো।

তাঁর মৃত্যু আমাদের কাছে এক অপূরণীয় ক্ষতি’। মুখ্যমন্ত্রী প্রয়াত আশা ভোঁসলের শোক সন্তপ্ত পরিবার পরিজন ও অগণিত গুণমুগ্ধদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন এবং বরেণ্য এই শিল্পীর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেছেন।

Leave a Comment