প্রগতি ত্রিপুরা, ১২ই এপ্রিল, ২০২৬: রবিবার আগরতলা শহরে অভিযানে নামল আগরতলা পুর নিগমের টাস্ক ফোর্স। সরকারি রাস্তা পথচারীদের জন্য দখল মুক্ত করতে রাজধানীর অন্যতম বাণিজ্যিক এলাকা শকুন্তলা রোড ও সেন্ট্রাল রোডে অভিযান চালায় রবিবার। বিগত বছরগুলিতে আগরতলা শকুন্তলা রোডে চৈত্র মেলার আয়োজন হতো।
এ বছর চৈত্র মেলায় আয়োজন হয়েছে রাজধানীর শিশু উদ্যানে। যেসব ব্যবসায়ীরা টিকিট পেয়েছেন তারা দোকান নিয়ে বসার সুযোগ পেয়েছেন। কিন্তু শত শত ব্যবসায়ী চৈত্র মেলায় বসার সুযোগ না পেয়ে সরঞ্জাম সাজিয়ে বসে ছিল শকুন্তলা রোড এবং সেন্ট্রাল রোডে। রবিবার দুপুরে যখন বাজার জমে উঠেছিল তখন আচমকা অভিযান চালায় নিগম।
বেআইনিভাবে রাস্তা দখল করে বসে থাকা ব্যবসায়ীদের তুলে দেয় এবং তাদের সামগ্রী তুলে নিয়ে যায় নিগমের টাস্কফোর্স। এবং সতর্ক করা যায় যদি এই ধরনের অসচেতন মূলক কাজকর্ম তারা করে তাহলে আগামী দিন কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে।








