কমলপুরে মথার আক্রমণে আহত ১০ জন পুলিশ ও টি এস আর কর্মী

প্রগতি ত্রিপুরা, ১ এপ্রিল, ২০২৬ : তিপরা মথার আক্রমণে আহত পুলিশকর্মী এবং ভাঙচুর বিজেপি বিধায়ক ও মনোনীত প্রার্থীর গাড়ি। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার হালহালি-আশারামবাড়ি কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী অনন্ত দেববর্মার প্রচারের জন্য এলাকায় যায় বিজেপি বিধায়ক মনোজ কান্তি দেব। তখন মথা কর্মীরা সড়ক অবরোধ করে রাখে।

পুলিশ বাধা দিতেই আক্রমণ চালায় তিপরা মথার দুর্বৃত্তরা। এতে ১০ জন পুলিশ এবং টিএসআর আহত হন। পরে পশ্চিম লম্বুছড়ার ঘটনার পর ২০৮ নং জাতীয় সড়কের শ্রীরামপুর আনন্দ বাজার এলাকায় আরও একটি হামলার ঘটনা ঘটে। সেখানে তিপ্রা মথা সমর্থকদের আক্রমণের শিকার হন বিধায়ক মনোজ কান্তি দেব ও বিজেপি প্রার্থী অনন্ত দেববর্মার গাড়ি।

এই হামলায় গাড়িতে থাকা অন্তত চারজন আহত হয়েছেন। পুরো ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রচুর টিএসআর ও পুলিশ মোতায়ন করা হয়েছে। ঘটনার পর এলাকার বিধায়ক মনোজ কান্তি দেব এই ঘটনার তীব্র নিন্দা জানান।

Leave a Comment