প্রগতি ত্রিপুরা, ২৪ মার্চ, ২০২৬। প্রতি বছর চৈত্র সংক্রান্তি উপলক্ষ্যে চৈত্র সংক্রান্তির কিছুদিন পূর্বে থেকে আগরতলায় বসে চৈত্র মেলা। ক্ষুদ্র ব্যবসায়ীরা এই চৈত্র মেলায় দোকান নিয়ে বসেন কিছু অর্থ উপার্জনের আশায়।
আগরতলা পুর নিগম চৈত্র মেলার জন্য জায়গা দিয়ে থাকে। এই বছরও শতশত ক্ষুদ্র ব্যবসায়ী আশায় ছিল চৈত্র মেলায় দোকান নিয়ে বসে দুই পয়সা উপার্জন করবে।
কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ীরা আগরতলা পুর নিগমের ভুমিকায় হতাশ। আগরতলা পুর নিগমের পক্ষ থেকে চৈত্র মেলার জন্য জায়গা দেওয়া হবে। সেই মোতাবেক শুরু হয়েছে ফর্ম বিতরণ।
ফর্ম সংগ্রহ করতে আসা এক ক্ষুদ্র ব্যবসায়ী জানান প্রতি বছর পুর নিগম থেকে ফর্ম দিয়ে দেওয়া হয় মণ্ডলে মণ্ডলে। অথচ প্রকৃত ক্ষুদ্র ব্যবসায়ীরা ফর্ম পায় না। বিগত বছর তিনি ৮ হাজার টাকার বিনিময়ে ফর্ম ক্রয় করেছেন।
এই বছর তিন দিন ধরে দীর্ঘ লাইনে ফর্মের জন্য অপেক্ষা করছেন। এইদিন ২০০ ফর্মও দেওয়া হয় নি। কিন্তু পুর নিগম থেকে বলে দেওয়া হয়েছে ফর্ম শেষ। তিনি প্রশ্ন উত্থাপন করেন ২০০ ফর্মও দেওয়া হয় নি। বাকি ফর্ম গুলি কোথায়।








