প্রগতি ত্রিপুরা, ২৪ মার্চ, ২০২৬। বামফ্রন্টের পক্ষ থেকে মঙ্গলবার নির্বাচন কমিশনের কমিশনার মনোজ কুমারের কাছে একাধিক দাবি তুলে ধরা হয়েছে।
বামফ্রন্ট দাবি করেছে বুথে বুথে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী, সমস্ত রাজনৈতিক দল প্রচারে সুযোগ দিতে নিরাপত্তা সুনিশ্চিত করা, স্কেনার ওয়েবকাস্টের ব্যবস্থা করা। মূলত এই তিনটি দাবি উত্থাপন করা হয় বামফ্রন্ট।
মঙ্গলবার সিপিআইএম রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই দাবিগুলি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করার পর তুলে ধরলেন বামফ্রন্টের কনভেনার মানিক দে। তিনি বলেন নিরাপত্তা স্বার্থে এই দাবিগুলি তুলে ধরা হয়েছে। শাসকদলের মধ্যে সংঘর্ষ বাড়ছে।
দুর্নীতির প্রতিযোগিতা চলছে। তাই এই দাবিগুলি তুলে ধরা হয়েছে নির্বাচন দপ্তরের কাছে। সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন সিপিআই রাজ্য সম্পাদক মিলন বৈদ্য, আরএসপি রাজ্য সম্পাদক দীপক দেব, সারা ভারত ফরোয়ার্ড ব্লকের তরফে রঘুনাথ সরকার সহ অন্যান্যরা।








