উগাদি উৎসবের উদ্বোধন করলেন রাজ্যপাল

অনলাইন ডেস্ক, ১৯ মার্চ, ২০২৬: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু আজ সন্ধ্যায় আগরতলার মাণিক্য এনক্লেভে উগাদি উৎসবের উদ্বোধন করেন। অনুষ্ঠানে তিনি বলেন, উগাদি হলো তেলেগু নববর্ষ উদযাপনের একটি উৎসব। এ উপলক্ষ্যে রাজ্যপাল সকলকে বিশেষ করে তেলেগু সম্প্রদায়ের জনগণকে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি এম.এস. রামচন্দ্র রাও।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা তেলেগু অ্যাসোসিয়েশনের সভাপতি পি.এস.এন. রাজু, সাধারণ সম্পাদক প্রসাদ রাও এবং সদস্য বোন্ডা ভেঙ্কট প্রসাদ সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন ক্ষেত্রে কর্মরত তেলেগু সম্প্রদায়ের কর্মকর্তাগণ। অনুষ্ঠানে একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। লোক ভবন থেকে এ সংবাদ জানানো হয়েছে।

Leave a Comment