সারা ভারত দাবি দিবসের অঙ্গ হিসেবে এআইএসজিইএফ উদ্যোগে পথসভা

প্রগতি ত্রিপুরা, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬। দেশের শ্রমজীবি ও কর্মজীবি মানুষদের মোট ১০ দফা দাবিতে, অল ইন্ডিয়া স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন (AISGEF) আহুত ” জাতীয় ডিমান্ড ডে ” এর অঙ্গ হিসাবে টিইসিসি(এইচ বি রোড) এর উদ্যোগে ২৭ ফেব্রুয়ারী সন্ধ্যা ৬:০০ টায় প্যারাডাইস চৌমুহনিতে এক পথসভা সংগঠিত হয়।

উক্ত কর্মসুচীতে টি ইসিসি(এইচ বি রোড) এবং অন্তভুক্ত সংগঠনগুলির -র নেতৃত্ব , কর্মী-সদস্যরা যথাসময়ে প্যারাডাইস চৌমুহনিতে অংশগ্রহন করেন।

উপস্থিত ছিলেন AISGEF এর অন্যতম সম্পাদক জয়ন্ত দত্ত মজুমদার, TECC(HBRD) এর চেয়ারম্যান ও সাধারন সম্পাদক যথাক্রমে রন্জিত রুদ্র পাল , মহুয়া রায় সহ নেতৃত্ব জয়নাল উদ্দিন, সুব্রত গাঙ্গুলী, আশিষ চৌধুরী,রন্জিত দাস, নন্দন দে, নরোত্তম দাস, চন্দন মজুমদার সন্জয় মিত্র সহ অন্তভুক্ত সংগঠনের নেতৃত্বরা।

দাবি হল সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়মিতকরণ করতে হবে; চুক্তিভিত্তিক/আউটসোর্সড/দৈনিক মজুরিভিত্তিক নিয়োগ বন্ধ করতে হবে। রাজ্য সরকারের দপ্তর ও পিএসইউগুলিতে সমস্ত শূন্যপদ নিয়মিত ভিত্তিতে পূরণ করতে হবে।

পিএফআরডিএ আইন বাতিল করতে হবে; এনপিএস/ইউপিএস বাতিল করতে হবে। তহবিল ব্যবস্থাপকদের রাজ্য সরকারগুলির কাছে জমাকৃত অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দিতে হবে।

ইপিএস ৯৫–এর সকল গ্রাহককে নির্ধারিত সুবিধাভিত্তিক পেনশন ব্যবস্থার আওতায় আনতে হবে। পেনশন আইন ২০২৫ বাতিল করে ওপিএসের অধীনে পেনশনভোগীদের অধিকার পুনঃস্থাপন করতে হবে।

চারটি শ্রম কোড বাতিল করতে হবে। পিএসইউগুলির বেসরকারিকরণ/কর্পোরেটিকরণ এবং সরকারি দপ্তরগুলির আকার কমানো বন্ধ করতে হবে।

৮ম সিপিসির কার্যপরিধি পুনর্বিবেচনা করতে হবে। প্রতি পাঁচ বছরে একবার নিয়মিত বেতন সংশোধন নিশ্চিত করতে হবে। মৌলিক বেতনের ১০% হারে অন্তর্বর্তীকালীন ভাতা দিতে হবে, যা ন্যূনতম ৫০০০ টাকা হবে।

একটি বিস্তৃত স্বাস্থ্য/বিমা প্রকল্প সরকারী সহায়তায় চালু করতে হবে, যাতে পেনশনভোগী ও কর্মচারীদের (চুক্তিভিত্তিক কর্মচারীসহ) সকল হাসপাতালে নগদবিহীন চিকিৎসা নিশ্চিত করা যায়।

জাতীয় শিক্ষা নীতি (NEP) বাতিল করতে হবে; শিক্ষকদের জন্য বাধ্যতামূলক TET আদেশ প্রত্যাহার করতে হবে।

সংবিধানের ৩১০ ও ৩১১(২) (ক), (খ), (গ) অনুচ্ছেদ বাতিল করতে হবে।

কার্যকর হওয়ার তারিখ থেকে বকেয়াসহ রাজ্যগুলিতে ডিএ/ডিআর-এর সকল বকেয়া কিস্তি মুক্তি দিতে হবে।

কেন্দ্র-রাজ্য সম্পর্ক পুনর্নির্ধারণ করতে হবে; সমবায়মূলক ফেডারেল ব্যবস্থা রক্ষা করতে হবে।

সংবিধানে সন্নিবেশিত ধর্মনিরপেক্ষতা বজায় রাখতে হবে; সব ধরনের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করতে হবে।

পথসভায় আলোচনা করেন টিইসিসি(এইচ বি রোড) র সাধারন সম্পাদক মহুয়া রায়, NEC সদস্য জয়ন্ত দত্ত মজুমদার , ও চেয়ারম্যান রন্জিত রুদ্র পাল।

 

Leave a Comment