পুটিয়ায় গুলিবিদ্ধ মধ্যবয়স্ক ব্যক্তি, অভিযোগ বিএসএফ জওয়ানের বিরুদ্ধে

অনলাইন ডেস্ক, ২২ ফেব্রুয়ারি, ২০২৬: পুটিয়ায় গুলিবিদ্ধ মধ্যবয়স্ক ব্যক্তি, বিএসএফ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ। শনিবার রাতে পুটিয়া এলাকায় ফের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আহত ব্যক্তির নাম কাদের মিয়া (৪৫)। তিনি পেশায় সাধারণ শ্রমজীবী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পুটিয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে পুটিয়া বিওপি-তে কর্মরত বিএসএফ-এর এক জওয়ান তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়েন বলে অভিযোগ। গুলি তার পায়ে লাগে। গুরুতর রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে(জিবি হাসপাতাল), আগরতলায় রেফার করেন।ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।কী কারণে গুলি চালানো হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিএসএফের পক্ষ থেকে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।

প্রশাসনের তরফে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে সূত্রের খবর।এদিকে আহত কাদের মিয়ার পরিবারের পক্ষ থেকে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তোলা হয়েছে। এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

Leave a Comment