অনলাইন ডেস্ক, ২২ ফেব্রুয়ারি, ২০২৬: বাংলাদেশে ফেরার চেষ্টায় ছিল মহিলা সহ সাত জন!মোট ৭জন বাংলাদেশী আশ্রয় নিয়েছিল মধুপুর থানা এলাকায়। মধুপুর থানার অন্তর্গত কৈয়াডেপা সীমান্ত এলাকা থেকে এক মহিলা সহ সাত জন বাংলাদেশি আটক। ঘটনার বিবরণে জানা যায় কিছু দিন আগেই নোয়াবাড়ির রবীন্দ্র দেববর্মার বাড়িতে আশ্রয় নিয়েছিল বাংলাদেশি অনুপ্রবেশকারীরা।
উত্তর কৈয়াডেপার বাসিন্দা রতনা দাসের সহযোগিতায় বাংলাদেশিরা সীমান্তপাড়ে আসে বলে অভিযোগ। বাংলাদেশী অনুপ্রবেশকারীদের মধ্যে রয়েছে রবিউল কাজী (২৫)বাংলাদেশ খুলনা জেলা, আব্দুল ঝুম্মাদার (৩৫)ফিরোজপুর জেলা, আব্দুল মান্নান (৫০) খুলনা জেলা, আরাফাত মালিক (২১) খুলনা জেলা, খালেদা বেগম(২৩) খুলনা জেলা, এর মধ্যে দুজন নাবালক।
আরো গুরুতর অভিযোগ খালেদা বেগম নামের ওই বাংলাদেশি মহিলাকে ধর্ষণ করা হয় উত্তর কৈয়াডেপার বাসিন্দা রতন দাসে বাড়িতে এমনটাই অভিযোগ করেন আক্রান্ত ওই মহিলা।। পরবর্তী সময়ে বি এস এফ তাদের আটক করে মধুপুর থানার হাতে তুলে দেয়।








