প্রগতি ত্রিপুরা, ২০ ফেব্রুয়ারী, ২০২৬: ছড়ার জলে স্নান করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু এক ব্যাক্তির ! ফটিকরায় থানাধীন সায়দারপাড় কাটাটিলা এলাকায় ঘটনা। ঘটনার বিবরণে জানা যায় , ফটিকরায় থানাধীন সায়দারপার কাটাটিলা এলাকার নিবাসী ব্যাক্তি নিরঞ্জন মালাকার ৪২ বছর।
নিরঞ্জন মালাকার স্নান করতে গিয়ে জলে পড়ে মর্মান্তিক মৃত্যু হয় বলে জানা যায়। তিনি পেশায় একজন দিনমজুর। তিনি শারীরিকভাবে অসুস্থ বলেও জানা গেছে! কাটাটিলা স্থিত ও তার বাড়ি থেকে সায়দাছড়াতে যাবার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের সহযোগীতায় দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে তার দেহ উদ্ধার করে। ফটিকরায় হাসপাতাল মর্গে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় জনপ্রতিনিধি।








