চোরের তান্ডব বিলোনিয়া বড়পাথরী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে

প্রগতি ত্রিপুরা, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬: শিক্ষা প্রতিষ্ঠানে চোরের উপদ্রব বন্ধ নেই! বিলোনিয়া থানাধীন বড়পাথরী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হয়। তেমন কিছু চুরি না হলেও চোরের দল তিনটি গেইট ভেঙে বিদ্যালয়ের ভিতরে প্রবেশ করে এবং ভিতরে কমপক্ষে সাতটি ঘরের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে।

সবকটি ঘরে থাকা ১৭ টি কাঠ ও স্টীলের আলমারি ভেঙে কাগজপত্র থেকে শুরু করে অন্যান্য সামগ্রী তছনছ করে। শিক্ষক সহ বিদ্যালয়ের কর্মী ও ছাত্র ছাত্রীরা দশটা নাগাদ বিদ্যালয়ে এলে চুরির ঘটনা প্রত্যক্ষ করে। খবর পেয়ে বিদ্যালয়ে ছুটে আসে এলাকাবাসী সহ স্থানীয় প্রধান ও জনপ্রতিনিধিরা। খবর দেওয়া হয় বিলোনিয়া থানায়। খবর পেয়ে বিদ্যালয়ে ছুটে যায় পুলিশ এবং ফরেনসিক দল।

চুরির ঘটনার তদন্ত শুরু করে তারা। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বজিৎ মজুমদার গোটা বিষয়ে তুলে ধরে জানান গতকাল বিকেল সাড়ে চারটা নাগাদ বিদ্যালয় বন্ধ করে চলে যায় তারপর রাতেই ঘটনা। তিনি জানান বিদ্যালয়ে এই ধরনের ঘটনা এই প্রথম। তবে টাকা পয়সা তেমন নেই রয়েছে কিছু ল্যাপটপ কম্পিউটার।

Leave a Comment